👁 265 Views

স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর ছাত্রলীগ সভাপতি সাদ্দাম জামিন পেলেন

ইয়ানূর রহমান : স্ত্রী ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুর তিন দিন পর অবশেষে জামিন পেয়েছেন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার (২৬ জানুয়ারি) উচ্চ আদালত (হাইকোর্ট) তাকে ৬ মাসের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় উদ্ধার করা হয় তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের নিথর দেহ।

এই মৃত্যুর ঘটনার পর, গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে কড়া নিরাপত্তায় সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মুখ শেষবারের মতো দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। সাদ্দামকে গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেফতারের পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *