👁 436 Views

ধামইরহাটে কুখ্যাত চোর ও মাদকসেবী পিয়ারা ছেলে আমিনুল ইসলাম সজীবের ৯ মাসের কারাদন্ড

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে কুখ্যাত চোর ও মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে ৯ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন এলাকায় ছিচকে চোর নামে ও পিয়ারা ছেলে নামে বহুল পরিচিত এই চোরের নাম আমিনুল ইসলাম সজীব।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদকসেবী ও নিয়মিতভাবে এলাকায় অশান্তি ও উপদ্রবকারী বাখরপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম সজীবকে মাদক সেবককালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নয় মাস কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।  মোবাইল কোর্ট পরিচালনা কালে ধামইরহাট থানার উপ-পুলিশ পরিদর্শক প্রনয় কুমার সহ ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদকসেবী ও কুখ্যাত চোর সজিব উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও মাদক সেবন সহ বিভিন্ন অপকর্ম ও এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিল। তাকে আইনের আওতায় আনায় স্থানীয় সুধী মহল স্বস্তি প্রকাশ করে উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *