👁 401 Views

দুপচাঁচিয়ার পুত্রবধূ ও শশুর খুনসহ ডাকাতি মামলার আসামি কাশেম সাখিদার গ্রেফতার।। দুই দিনের রিমান্ড মঞ্জুর।।

মোসাব্বর হাসান মুসা বগুড়া স্টাফ রিপোর্টারঃ

দুপচাঁচিয়ার পুত্রবধূ ও শশুর খুনসহ ডাকাতি মামলার আসামি কাশেম সাখিদার গ্রেফতার; দুই দিনের রিমান্ড মঞ্জুর।

বগুড়ার দুপচাঁচিয়ায় সৌদি প্রবাসীর বৃদ্ধ পিতা আফতাব উদ্দিন ও পুত্রবধূ রিভা খাতুনকে হত্যা করে ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত আসামি মো. কাশেম সাখিদারের (৩২) এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত।

গত সোমবার (১৫জুন) তাকে আদালতে হাজির করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মামলার মূল রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য সংগ্রহের স্বার্থে রিমান্ড আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে বগুড়া জেলার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ জুলাই গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল দুপচাঁচিয়ার লক্ষিমন্ডবের বাড়িতে প্রবেশ করে আফতাব উদ্দিন ও তার পুত্রবধূ রিভা খাতুনকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১৭ লাখ ৬৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, পূর্বে গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্য, প্রযুক্তিগত প্রমাণ ও কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের ভিত্তিতে গত ১৪ জুন ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে কাশেম সাখিদারকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তাদের মতে, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে কিছু তথ্য দিলেও গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ফলে মামলার পূর্ণ রহস্য উদ্ঘাটনে রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।

পুলিশ আশা করছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আলোচিত এ জোড়া খুন ও ডাকাতির ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং জড়িত অন্যান্য আসামিদের সম্পর্কে নতুন তথ্য উদ্ঘাটিত হবে। উক্ত মামলার তদন্তের স্বাথে অনেক কিছুই গোপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *