👁 714 Views

সাপাহারে ওয়েভ ও পিএফজির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা।।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার নারী শান্তি সহয়কদের প্লাটফর্ম (ওয়েভ) পিএফজির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) এর সহযোগিতায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), সাপাহার এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারী দিবসের উপর গুরুত্ব রেখে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। পিএফজির অ্যাম্বাসেডর ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক অফিসের আকতার হোসেন, পিএফজির অ্যাম্বাসেডর নুরুল হক মাস্টার, অ্যাম্বাসেডর মাফিজুল ইসলাম মাস্টার, সাপাহার বণিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সাইদুল ইসলাম মাস্টার এবং প্রেসক্লাবের সভাপতি ও পিএফজির সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *