👁 81 Views

নাটোরে মহিলা জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাঁধা, হামলার অভিযোগ 

নাটোর প্রতিনিধি   নাটোর সদর আসনের ছাতনী দিয়ার এলাকার বটতলা মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় মহিলা জামায়াতের কর্মীদের বাধা ও হামলার অভিযোগ করেছেন দলটির ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এ ঘটনার পর জেলা বিএনপি’র সদস্য সচিব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ।
জামায়াতের প্রচারণায় অংশ নেওয়া কর্মীরা জানান, তারা প্রচারণা শুরু করলে এলাকার বিএনপির কয়েকজন কর্মী তাতে বাঁধা প্রদান করে, এছাড়া তাদেরকে লাঞ্ছিত ও মারপিটের চেষ্টা করে। এতে এলাকাবাসী সমবেত হলে তারা পালিয়ে যায়। এ সময় জামায়াত-শিবির সমর্থকরা সমবেত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ঘটনার পরপরই সেখানে জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত হন। ঘটনার পরপরই জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলে গিয়ে, কেউ ব্যক্তিগতভাবে হামলা চালালে বা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কারো প্রচারণায় কাউকে বাধা না দিতে অনুরোধ জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *