👁 121 Views

নওগাঁর দ্বারিয়াপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ঐতিহাসিক  তাফসিরুল কুরআন মাহফিল

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দার দ্বারিয়াপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ঐতিহাসিক ৫ম তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান তাফসিরকারক ছিলেন আন্ত’র্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন  হযরত মাওলানা তারেক মনোয়ার।
দ্বিতীয় বক্তা নুরুল্যাবাদ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
মাহফিলে সভাপত্বি করেন ৭নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল মতিন মণ্ডল।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী অঞ্চল সদস্য ও সাবেক নওগাঁ জেলা আমীর খ.ম আবদুর রাকিব, মান্দা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাষ্টার মোয়াজ্জেম হোসেন, দ্বারিয়াপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা কেএম লুৎফর রহমান।