👁 354 Views

ভালুকায় পূজামণ্ডপ পরিদর্শনে  (পিপি) আনোয়ার আজিজ টুটুল ও চেয়ারম্যান পদপ্রার্থী  ইকবাল 

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য সানাউল্লাহ, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোকসেদুর রহমান ইকবালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।