
ভোলা প্রতিনিধি :; ভোলায় রবিবার(১৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে আইনশৃংঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানের সভাপতিত্বে সভায়-জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ বেলাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, কোস্টগার্ড কর্মকর্তা, সিভিল সার্জন ডাঃ মোঃ মনিরুল ইসলাম, ২৫০ শয্যা হজাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। এই সভায় বর্তমান সময়ের এবং সামনের দিকে করনিয় আইন শৃংঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।