👁 387 Views

ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ মনিপুর ও খানপুর বিওপি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ওইস্কফ সিরাপ

 মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর  প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২লক্ষ ৪৬ হাজার ৮ শতটাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ইস্কফ সিরাপ আটক করেছে।

আজ ১৩ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর এবং খানপুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ০২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২হাজার ৯শত ৬০  পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল ইস্কফ সিরাপ আটক  করে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য-২ লক্ষ ৪৬ হাজার ৮শত টাকা।

ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *