👁 250 Views

সেনবাগে দিন ব্যাপি রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্টিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি ॥  মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের রোবোটিক্স ওয়ার্কশপের মাধ্যমে এআই-ভিত্তিক প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণে  ও আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষার বিস্তারের লক্ষ্যে ‎নোয়াখালীর সেনবাগে দিন ব্যাপি রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্টিত হয়েছে।
বৃহষ্পতিবার ২এফ্রিল সকালে সেনবাগ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়  ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ওই ওয়ার্কশপ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ভূঁইয়া এবং সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিবের  সঞ্চালনায় সময় বক্তব্য রাখেন-একাডেমী সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  স্বপন কুমর ভৌমিক।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মশালায় ১২০ জন শিক্ষার্থীদের রোবোটিক্স, প্রোগ্রামিং ও প্রযুক্তির মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখানো  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কটঊঞ)-এর শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের ২৪ ব্যাচের চারজন শিক্ষার্থী।
বক্তারা বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলবে।”
সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ভূঁইয়া এবং সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব জানান, গ্রামীণ পর্যায়ে প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আশা প্রকাশ করেন, সেনবাগ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে রোবোটিক্স ওয়ার্কশপ চালু করতে স্থানীয় সামাজিক সংগঠন ও সমাজের বিত্তশালীরা এগিয়ে আসবেন।
এ ক্ষেত্রে সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর অবদানকে অনুকরণীয় বলে উল্লেখ করেন তারা।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা এ উদ্যোগকে যুগোপযোগী ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেন।
তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *