
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় কীটনাশক পান করে যুবকের আত্মহত্যা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লেবুখালী সেতু এলাকায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের নয়াভাঙ্গলী এলাকার হাওলাদার বাড়ির মো. সোহান হাওলাদার সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে বসে কীটনাশক পান করেন। বিষয়টি জানতে পরিবারের সদস্যা তাকে চিকিৎসার জন্য দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি দেন। পরে রোগের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এম্বুলেন্স যোগে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় বরিশাল নেয়ার পথে লেবুখালী সেতু এলাকায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে সোহান হাম রোগে আক্রান্ত হন। অসুস্থ্য অবস্থায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর থেকে মানসিক অসুস্থ্য ও ভারসাম্যহীন আচারণ করছিলেন। ধারনা করা হচ্ছে মানসিক সমস্যার কারণে তিনি কীটনাশক পান করেন।
তবে, ঘটনার সময় সোহানের মা-বাবা বাড়িতে ছিলেন না। একা থাকার সুযোগে তিনি কীটনাশক পান করেন বলে পরিবারের দাবী।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস হোসেন (রবিউল) জানান, সোহান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। পারিবারিক কলহ বা অন্য কোন কারণের তথ্য পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীনতার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনার খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কোন সন্দেহ প্রকাশ না করায় ময়না তদন্ত নিয়ে আপত্তির কথা জানা গেছে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, সোহানের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে মঙ্গলবার সকালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।