👁 114 Views

আদমদীঘিতে ৭ফুট গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গোপনে বাড়ির উঠানে চাষ করা অবস্থায় একটি তাজা ৭ফুট লম্বা গাঁজার গাছসহ শ্রী অজিত ঋষি (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (২৪ মে) রাতে উপজেলার চাঁপাপুর ইউপির কামারপুকুর গ্রাম থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। অজিত ঋষি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর পুর্বপাড়ার মৃত করুণা ঋষির ছেলে। তিনি বর্তমানে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কামারপুকুর হিন্দুপাড়ায় বসবাস করছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রী অজিত ঋষি নামের ওই ব্যক্তি কামারপুকুর বসবাস করার ফাঁকে গোপনে গাঁজার গাছ লাগিয়ে ছিল। গত রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ কামারপুকুর হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে বাড়ির উঠানে লাগানো ৭ ফুট লম্বা ডালপালাসহ প্রায় এক কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার-সহ অজিত  ঋষিকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শ্রী অজিত ঋষির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে পরদিন সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *