👁 67 Views

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ  স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় পাঁচ মাস পর এ নির্বাচন আয়োজন করা হচ্ছে।
১৪ মার্চ (বুধবার) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনগত মতামতের ভিত্তিতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নগরের আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।
এর আগে গত বছরের ১ নভেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। তবে একটি পক্ষ আদালতের দ্বারস্থ হলে ৩০ অক্টোবর আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *