👁 361 Views

চৌদ্দগ্রামে সম্পত্তি দখলের চেষ্টা ! ভাইয়ের বিরুদ্ধে  

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধ ও দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কাজী মনজুরুল আলম জানান, তার মায়ের নামের দলিল ও তার নামের রেকর্ড থাকা সত্ত্বেও সৎ ভাই কাজী মাহিদুল ইসলাম মাহি দিবারুল আলম সাগর সহ ১০-১২ জন গত ১ সেপ্টেম্বর রাতে তার জমিতে জোরপূর্বক ঢালাই দিয়ে রাস্তা নির্মাণ করে।
বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হয়।
তিনি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
 এই বিষয়ে বিবাদী দিদারুল আলম সাগর বলে জানিয়েছেন রেকর্ড উনাদের নামে কিন্তুু আমরা ওয়ারিশ সুত্রে দাবীদার।
কনকাপৈত পুলিশ ফাঁড়ি এস আই শরীফুল ইসলাম,বলেন, বিষয়টি নিয়ে এক পক্ষে কাগজ দেখেছি আর এক পক্ষ আমি ডাকছি সে সামনে সাপ্তাহে
 সময়ের মধ্যে আসবে বলে জানিয়েছেন। কাগজ দেখে, আমি সুস্থ তদন্ত করে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *