👁 105 Views

ধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোঃ আবু মুছা স্বপন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে সামজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাশতা ইন্টারন্যাশনাল’ উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ মে বিকেল ৩ টায় ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে সংগঠনের উপদেষ্টা শফিউল আলমের সভাপতিত্বে সম্প্রতি মাশতা প্রজ্ঞা উৎসব ২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ। ‘মাশতা ইন্টারন্যাশনাল’ এর প্রতিষ্ঠাতা মো. মাহফুজুর রহমান শামিম এর সঞ্চালনায় সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘মাশতা ইন্টারন্যাশনাল’ এর উপদেষ্টা জান্নাতুল ফেরদৌসি শফিকা, জাহানপুর কওমি মাদ্রাসার শিক্ষক জহুরুল ইসলাম, বিজয়ী শিক্ষার্থী তানজিম আহমেদ, মো. মোরছালীন প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মাহফুজুর রহমান শামিম বলেন,‘ আমরা শিক্ষার্থীদের মেধা বিকশিত করতে এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে, এবং তরুন উদ্যোক্তাদের মান সম্মত শিক্ষায় অনুপ্রেরণা প্রদান করাই আমাদের মুল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *