👁 317 Views

সংযোগ সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া ও বহরমপুর খালে উপর নির্মিত ব্রিজের দুই পারে সংযোগ সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারে এ মানবন্ধনে মাদ্রসার শিক্ষার্থী, পথচারী ও আমতলা বাজারের ব্যবসায়ী সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।
মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-বহরমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ গিয়াস মৃধা, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, মধ্য বগুড়া আলীম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুব আলম, আমতলা বাজারের ব্যবসায়ী মোঃ সহিদ ফকির, এলাকাবাসী মোঃ মমিন মাস্টার, মোঃ মানিক হাওলাদার, মোঃ কবির মোল্লা সহ অন্যরা।
বক্তরা বলেন-এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমতলা খালের উপর একটি ব্রিজ নির্মান করেন সরকার চার বছর পুর্বে। এখন পর্যন্ত ব্রিজের দুই পারে সংযোগ সড়ক নির্মান না করার কারনে শিক্ষার্থী পথচারী সহ যানবাহন পারাপার হতে পারছেনা। এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ চলাচল করে। মানববন্ধনে অংশগ্রহনকারীরা আরো বলেন দ্রুত সময়ের মধ্যে ব্রিজের দুই পারে সংযোগ সড়ক নির্মান করে মানুষের চলাচলের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানান।###

২৫ ফুট সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাসপাড়া নতুন বাজার থেকে গছানী বাজার পর্যন্ত পাকা সড়কের প্রায় ২৫ ফুট সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাসপাড়া নতুন বাজার এলাকায় এ মানবন্ধনে এলাকাবাসী ও নতুন বাজারের ব্যবসায়ী অংশ নেয়।
মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হেল্লাল উদ্দিন, গনঅধিকার পরিষদ নেতা মোঃ রমিজ উদ্দিন, মামুন হাওলাদার, সৈয়ব হাওলাদার ও নাসির রাড়ি সহ অন্যরা।
বক্তরা বলেন-এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নতুন বাজার থেকে গছানী বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মান করেন সরকার। নতুর বাজারের পাশে প্রায় ২৫ ফুট পাকা রাস্তা সংস্কার খুব জরুরি প্রয়োজন। এ সড়ক দিয়ে প্রতিদিন
শিক্ষার্থী পথচারী সহ যানবাহন চলাচল করে আর প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে আসছে। মানববন্ধনে অংশগ্রহনকারীরা আরো বলেন দ্রুত সময়ের মধ্যে সরকার যদি এই রাস্তাটুকু সংস্কারের জোড় দাবী প্রশাসনের প্রতি।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *