👁 319 Views

মুক্তিযোদ্ধারা কখনও একক কোন দলের হতে পারেন না, আপনারা মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ—- জাতীয় সংসদ সদস্য

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি বলেন, মুক্তিযোদ্ধারা কখনও দয়ার পাত্র হতে পারেন না। যখন যে দপ্তরে উনারা কাজে আসবেন, তখন তাঁদেরকে ফাস্ট প্রারোউটি দিয়ে কাজ করে দেয়ার চেষ্টা করবেন। উনারা ১৯৭১ এ দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। জীবনবাজি রেখে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা চলাফেরা করতে পারছি।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা কখনও একক কোন দলের হতে পারেন না। আপনারা মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। যে যার ধারণা নিয়ে আপনারা থাকতে পারেন। বিভিন্ন পেশার মানুষের মধ্যেও মতানৈক্য আছে। যে যার মত মত প্রকাশ করবেন, কোন বাঁধা নেই। তবে আমি আপনাদের আহ্বান জানাবো বীরমুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) এর হাতে গড়া দল বিএনপিকে আপনারা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সান্নিধ্য পেলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান। আমি বিশ্বাস করি বীরমুক্তিযোদ্ধাগণ উনার দ্বারা কখনও সম্মান হারাবেন না। উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আপনাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করবেন।
সোমবার বিকেলে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিরল উপজেলা কমান্ড এর আয়োজনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলি বলেন সংবর্ধিত অতিথি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ড এর আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলীয়া এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম। দিনাজপুর সদর উপজেলা কমান্ড এর আহ্বায়ক আনোয়ার চৌধুরী এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আসাদুল হক হিরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাকি, রেজাউল ইসলামা বাদশা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *