👁 94 Views

লালুকা ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহারে এক লাখ টাকা জরিমানা।।

স্টাফ রিপোর্টারঃ

লালুকা ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহারে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলার লালুকা এলাকার রকি বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং খাবারে অতিরিক্ত মাত্রায় অ্যামোনিয়া ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

 

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফ্যাক্টরির সংশ্লিষ্ট ব্যক্তি সাজেদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ক্ষতিকর উপাদানের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর মমতা রানী সাহা ও পুলিশ সদস্যবৃন্দ।