
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলের পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে দুই দিন যাবৎ নিখোঁজ রয়েছে এক জেলে।
শনিবার বিকালে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় নিখোঁজ জেলের খোঁজে দ্বিতীয় দিনের মতো নদীতে নেমেছে স্থানীয়রা।
নিখোঁজ জেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের মৃত. মনসুর আলী এর ছেলে মোঃ ইসমাইল হক (৬৫)।
স্থানীয়রা জানান ১মে (শুক্রবার) বিকাল ০৫ টার সময় নদীতে মাছ সংগ্রহের উদ্দেশ্যে পূর্ণভবা নদীতে জাল নিয়ে গিয়ে আর ফেরতৎ আসেনি। পরে পরিবারের লোকজন সহ স্থানীয় জনগণ অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।
শনিবার আবারও পরিবারের লোকজন সহ স্থানীয়রা নদীতে জাল সহ বিভিন্ন উপায়ে নিখোঁজ জেলেকে খোঁজার চেষ্টা চলমান রেখেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম । ডুবুরী এনে দ্রুত নিখোঁজ জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।।
বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (সমবায় রেজিস্ট্রেশন নম্বর ১৯/৯৭, তারিখঃ ৩০/০৮/১৯৯৭, সংশোধিত সমবায় রেজিস্ট্রেশন নম্বর এর ১৬/২০০৭, তারিখঃ ১৪.০৩.২০০৭) এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান একরাম হোসেন তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান। বিরল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর ব্যাবস্থাপক বিশ্বনাথ রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বিরল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ লিঃ এর চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী। অন্যান্যদের মধ্যে বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, সেক্রেটারি বীরেশ চন্দ্র দেবশর্মা, ট্রেজারার আতিউর রহমান, ডিরেক্টর পলাশ চন্দ্র মহন্ত, নাজমা খাতুন, বিরল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর সেক্রেটারি ফারুক হোসেন, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ লিঃ এর সেক্রেটারি ছামিদার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বার্ষিক বাজেট, আয়-ব্যায়ের হিসাব অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।