👁 262 Views

ভালুকায় জনসেবা হোমিও হলকে সিলগালা ও কারাদণ্ড ও জরিমানা

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজারে অবৈধভাবে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও প্রসব (ডেলিভারি) কার্যক্রম পরিচালনার অভিযোগে জনসেবা হোমিও হল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ডা: মোসা: রেহেনা সিদ্দীকাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়।অভিযানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: সামছুল ইসলাম রমিজ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন বলেন, অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার দায়ে জনসেবা হোমিও হলটি সিলগালা, মালিককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।