👁 437 Views

প্রচারণার শেষ দিনে মিছিলের নগরীতে পরিণত হয়েছিল শহর , থেমে নেই মফস্বল এলাকায় 

নাটোর প্রতিনিধি  : নির্বাচনী প্রচারণার শেষ দিনে নাটোর শহর যেন পরিণত হয়েছিল মিছিলের নগরীতে, এছাড়া উপজেলা শহর ও গ্রাম গঞ্জৈও ছিল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করলেন প্রার্থী ও সমর্থকরা।
সামান্য সময়টুকু অপচয় করতে চান না তারা। কেউ ছুটে যান ভোটারদের কাছে আবার কেউ করছেন  নির্বাচনী সভা। এদিকে সারা জেলায় গণ মিছিল হলেও নাটোর শহরে সদর আসনে জামায়াতকে মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন।
এদিকে সকালে শহরের হুগোলবাড়িয়া এলাকায় গনসংযোগ করেন বিএনপি’র ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দূলু
। এছাড়া দুপুরে মহিলা দলের মিছিলে নেতৃত্ব দেন তিনি।
এদিকে আইনের অজুহাত দেখে পূর্ব অনুমতি নিলেও প্রথমে অনুমতি দেননি প্রশাসন সেই কারণে সকালে মিছিল স্থগিত করলেও দুপুরে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করে জেলা জামাত। সে সময় তারা অভিযোগ করেন প্রশাসন একটি দলের পক্ষ নিয়ে জামায়াতের গণ মিছিলের অনুমতি দেয়নি। তারা প্রশাসনের দ্বিচারিতার ভূমিকায় প্রতিবাদ জানান। এরপর দুপুরে অনুমতি পেলে পুনরায় গন মিছিলের ডাক দেয় দলটি। এরপর বিকালে বিশাল এক গণ মিছিল করে জামায়াত-শিবিরের দাড়িপাল্লার সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন জায়ামাত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। সাথে ছিলেন জেলা জামায়াতের আমির আমির মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি সাদেকুর রহমান সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।
একই সময় জেলার বাগাতিপাড়া উপজেলায় গণ মিছিল করে নাটোর -০১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তারপরই একই আসনের লালপুর উপজেলায় মারচ ফর দাড়িপাল্লা কর্মসূচি পালন করে কর্মী সমর্থকরা।
অপরদিকে নাটোর ৪ আসনে বনপাড়া বাজারে গণ মিছিল করে দাঁড়িপাল্লার মাওলানা আব্দুল হাকিমের সমর্থকরা। বিশাল এই মিছিলে তিনি ছাড়াও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির আব্দুল আজিজ একই আসনে প্রচারণায় ব্যস্ত ছিলেন।
নাটোর -০৩ আসনের সিংড়া বাজারে গণ মিছিল করে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু। ও বিদ্রোহী প্রার্থী দাউদার হোসেন প্রচারণা চালান একই আসনেই। ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির সারজিস কাদের বাবু গণ সংযোগ চালানো।
এছাড়া নাটোর ০১ আসনের বাগাতিপাড়ায় নির্বাচনী সভা করেছেন বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কলস মার্কার তাইফুল ইসলাম টিপু। অপরদিকে একই আসনের লালপুরের গোপালপুরে নির্বাচনী সভা করেন বিএনপির ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুল। অন্যান্য এলাকাতেও বসে নেই প্রার্থীরা।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *