
ঘোড়াঘাট,প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৭৪টি গির্জায় খ্রিস্টান সম্প্রদায়র প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে। উৎসবটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালনের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে সরকারি বরাদ্দ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছে উপজেলা খ্রিস্টান এ্যাসোসিয়েশন।
বুধবার (১৮ নভেম্বর) সংগঠন সূত্রে জানা গেছে,উপজেলার বিভিন্ন এলাকায় যাচাই-বাছাই করে ৭৪টি গির্জা চিহ্নিত করা হয়েছে। এসব গির্জায় নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয় প্রতিবছরের মতো এবারও গির্জাগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বড় দিন উদযাপনের পরিকল্পনা রয়েছে।
উপজেলা খ্রিস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ মার্ডী ও সাধারণ সম্পাদক রেভা. পরিমল মার্ডী স্বাক্ষরিত আবেদনে বলা হয় বড় দিন উদযাপনে গির্জাগুলোর জন্য সরকারি আর্থিক সহযোগিতা প্রয়োজন। এ সহযোগিতা পাওয়া গেলে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবের আয়োজন আরও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে
এ জন্য বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ প্রদানের ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন খ্রিস্টান ধর্মালম্বীরা।