👁 195 Views

নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি : সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুরে নাটোরের বড় হরিশপুর থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে  এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল চৌধুরী), মিজানুল হক ডিউকসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী লীগের যে কোন  নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সব সময় রাজপথে ছিল এবং থাকবে। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ তাদের আগের চরত্রে ফিরে যাচ্ছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর দেশে পরিনত করতে চায়।