👁 308 Views

পাবনায় ”দুর্নীতি প্রতিরোধে করণীয়” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যদের অংশগ্রহণে ”দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পাবনার এলজিডি মিলায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনার উপপরিচালক মো.শহীদুল আলম সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ ও সচেতনতা প্রধান কার্যালয় ঢাকা) মোঃ মোজাহার আলী সরদার, বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক একেএম ফজলে হোসেন।
এ ছাড়া এলজিইডির তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. মমিন মুজিবুল হক সমাজী, পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজ ও সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমানসহ জেলার ৮টি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *