👁 30 Views

হাকিমপুর হিলি বন্দর দোল পূজা উপলক্ষে বুধবার বন্ধ

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের হিলি হাকিমপুর দোল বা হোলি পূজা উপলক্ষে বুধবার (৪ মার্চ) হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশ সংগঠনটি গত ২৬ ফেব্রুয়ারি এক চিঠিতে জানায়, ৪ মার্চ (বুধবার) দোল বা হোলি উপলক্ষে যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ওইদিন স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ থেকে পুনরায় হিলি বন্দর দিয়ে যথারীতি কার্যক্রম শুরু হবে।

হিলি বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ মার্চ ভারতে দোল পূজা উপলক্ষে হিলি বন্দরে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম সচল থাকবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্ততি গ্রহণের পরামর্শ দিয়েছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *