👁 242 Views

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে ৪ গ্রেফতার

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে ডাব্বুর (পাশা) আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বুলাকিপুর ইউনিয়নের সালিকাদহ ঘাট এলাকায় করতোয়া নদীর তীরে ডাব্বুর (পাশা) আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শালিকাদহ গ্রামের মো. রবিউল ইসলাম (৩৩), উপজেলার চন্ডিদাসপুর গ্রামের মো. রেজাউল করিম (৩৫) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়া গ্রামের মো. আবেদ আলী (৬০) ও ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের মো. সাদেকুল ইসলাম ওরফে শফিক (৩৫)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াঘাট থানার এসআই মো. মামুনুর রশিদ তোকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শালিকাদহ করতোয়া নদীর ঘাট সংলগ্ন জনৈক তাসাদুল ইসলামের অনাবাদী জমিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে ওই চারজনকে গ্রেফতার করা হয়। পরে জুয়ার বোর্ড থেকে ৩টি ডাবু, ১৮টি ফরগুটি, ১টি ফরদিসহ নগদ ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে (৩/৪ ধারা) মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৯)। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর মো. আহনাফ তাহমিদকে। এলাকায় জুয়া ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *