
নাটোর প্রতিনিধি: নাটোরে সদরের দিঘাপতিয়া ইউনিয়নের পূর্ব হাগুরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মনজুরুল করিম আকাশ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত আকাশ দিঘাপতিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের রেজাউল করিম সুজার ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আকাশ তার মোটরসাইকেল নিয়ে নাটোর -বগুড়া মহাসড়কে দিয়ে যাওয়ার সময় পূর্ব হাগুড়িয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে নাটোর থানার ওসি শফিকুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।