👁 401 Views

সাবেক এমপি শাহজান খানের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে উপলক্ষে স্মরণ সভা

পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য ও সমাজসেবক, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহীদ আলহাজ্ব শাহজাহান খান এর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে উপলক্ষে দশমিনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়াম হলরুমে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দশমিনা উপজেলা বিএনপির আহবায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা)আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এমপি।
বিশেষ অতিথি ছিলেন-পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব শিপলু খান, গণঅধিকার পরিষদ ঢাকা উত্তরের সহ-সভাপতি মিজানুর রহমান, দশমিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাই পঞ্চায়েত, যুবদলের সদস্য সচিব শামীম খান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল বাশার প্রমুখ।
এসময় প্রধান অতিথি নুরুল হক নূর এমপি বলেন, যেই মানুষটাকে আপনারা জীবিত থাকতে ভালোবাসতেন যার পিছনে বিশাল বিশাল মিছিল করেছেন আর স্লোগান দিয়েছেন তার স্মরণ সভা এই স্মরণ সভায় স্বপ্রণোদিত হয়েই অংশ গ্রহন করা উচিত ছিলো। তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোন ধরনের কার্যক্রম করে সেটা বেআইনি। এই বেআইনি কাজ করলে প্রশাসন তাদেরকে খুঁজতে হবে। ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুত্বর অসুস্থ এবং পরবর্তীতে ২৮ নভেম্বর ঢাকার পপুলার হসপিটালে মৃত্যুবরণ করেন। তার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আমরা শহীদ আলহাজ্ব শাহজাহান খান এর প্রতি শ্রদ্ধা জানাই।