
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বুধবার (৩০শে সেপ্টেম্বর ২০২৬) বগুড়ার কাহালুতে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে রোমান হোসেন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রামে নিজ বসতবাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।নিহত রোমান হোসেন সাঘাটিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোমান হোসেন তার বাবার কাছে টাকা দাবি করেন। তবে বাবা টাকা দিতে রাজি না হওয়ায় অভিমান করে নিজ শয়নকক্ষে চলে যান। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পায় তার পরিবারের লোকজন এমত অবস্থায় থানা পুলিশকে খবর দিলে
কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্তাধীন রয়েছেন।