👁 182 Views

সাঁথিয়ায় সকল দপ্তর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ ‎পাবনার সাঁথিয়া উপজেলার সকল দপ্তর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৬নভেম্বর)উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী(যুব কর্মসংস্থান বিষয়ক)সাইয়েদ আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিছুর রহমান,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্ল¬াহ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ,উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এদিন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী(যুব কর্মসংস্থান বিষয়ক)সাইয়েদ আব্দুল্লাহ এর উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ দপ্তরে আয়োজনে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি এবং উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া উপজেলা ও প্রশাসন ও কৃষি কার্যালয়ের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়রিক সার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি,সাবেক যুগ্ম আহবায়ক মীর নাজমুল বারী নাহিদ,কৃষক ও খামারীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।