👁 295 Views

পাইকগাছায় লস্কর পূজা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ ভগবান শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী উদযাপন ও সংগঠন শক্তিশালী করার লক্ষে লস্কর পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে খড়িয়া ঢেমশাখালী দূর্গা মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা পরিষদের সাবেক সহসভাপতি মূরারী মোহন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কৃষ্ণপদ মন্ডল। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সদস্য সচিব হিমাদ্রি শেখর দে। সভায় বক্তব্য রাখেন মনোজিত মন্ডল, তেজেন মন্ডল, গৌতম সানা, পবিত্র মন্ডল, গোপাল মন্ডল, ভবোতষ মন্ডল, পলাশ মন্ডল, হিরামন মন্ডল, সুনীল মন্ডল, কুমারেশ ঢালী, অমল মন্ডল, সঞ্জয় মন্ডল, জগোবন্ধু মন্ডল, প্রেমানন্দ সানা, গোলক ঢালী, বিপুল সরকার, ভূদেব মন্ডল ও জগন্নাথ মন্ডল। সভায় বক্তারা আড়ম্বরের সাথে শ্রীশ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী সফল করা ও সংগঠনকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *