👁 140 Views

সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব প্রামানিকের ইন্তেকাল

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এবং পৌরসভার বোয়াইলমারী মহল্লার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব প্রামানিক(৬৭)গতকাল মঙ্গলবার(১০নভেম্বর)দিবাগত রাত সারে চারটার দিকে ভারতের ব্যাঙ্গালোরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃতুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে রাকিবুল আলম মাসুম জানান,তার বাবার মরদেহ দেশে আসার পর বৃহস্পতিবার(১২নভেম্বর)জানাযা শেষে বোয়াইলমারী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।