👁 346 Views

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী ফার্শিপাড়া মোজাফফর রহমানীয় দাখিল মাদ্রাসার নতুন ভবনের উদ্¦োধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল দপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৬ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা নতুন ভবন ২৪ আগস্ট বেলা ১১ টায় উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। পরে নতুন ভবনের উদ্বোধন করে নিজেই দোয়া মোনাজাত করেন। এ সময় জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মারুফ আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাদরাসার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, উপজেলা জামায়াতের আমির রেজুয়ান হোসেন, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, আব্দুল আজিজ, পৌর আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সহকারি সেক্রেটারি আবু সাইদ সিদ্দিকী, সাবেক উপজেলা আমির কামরুজ্জামান জুয়েল, সুপারিনটেনডেন্ট মো. মতিউর রহমান, জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারি প্রকৌশলী হোসাইন মো. লুৎফুল বারী, উপ-সহকারি প্রকৌশলী সামিউল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, গ্রামীন জনপদে আধুনিক শিক্ষা ব্যবস্থার লক্ষে শিক্ষাদানে সহায়ক ভূমিকা পালন সহ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে নব-নির্মিত এই ভবন, আমরা আজকের তরুন শিক্ষার্থীদেরকেই আগামী দিনে ইনসাফ ভিত্তিক দেশ গড়ার কাজে দেখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *