👁 360 Views

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬খ্রিঃ রোববারঃ ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আরাফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক আটটার দিকে মধুখালী-নওপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার নওপাড়া ইউনিয়নের দড়িবাজার আড়কান্দী গ্রাম এলাকায় অবস্থিত সাব্বিরের ইট ভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত উপজেলার নওপাড়া গ্রামের কিবরিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আরাফাত মোটরসাইকেল
যোগে নওপাড়া থেকে মধুখালী জুবায়ের ফুটওয়্যারে কর্মস্থলের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে তিনি গুরুতর আহত হন।দুর্ঘটনায় আহতকে স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরাফাত জীবিকার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *