
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আব্দুল কুদ্দুস, আব্দুল মোমেন শাহীন,কৃষকদলের আহবায়ক নয়নমন্ডল, এনসিপির আহবায়ক আতিকুর রহমান, গণ অধিকার পরিষদের সভাপতি জিন্নাত আলী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, যুবদল নেতা সিরাজুল ইসলাম, ফারুক হোসাইন, ওলামা দলের আহবায়ক উবাইদুল্লাহ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে বিকালে ধোবাউড়া মিনি স্টেডিয়ামে কলসিন্দুরের নারী ফুটবলার নিয়ে কোচ জুয়েল মিয়ার পরিচালনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।