
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের গঠিত ম্যানেজিং কমিটিতে খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, স্বাক্ষরিত প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীনে চার সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য মোসাম্মৎ হাফিজা পারভীন এবং সদস্য সচিব পদাধিকারবলে স্কুলের প্রধান শিক্ষক, সঞ্জয় কুমার মন্ডল (ভারপ্রাপ্ত)। উল্লেখ্য ঐতিহাসিক বর্ধিষ্ণ জনপদ কপিলমুনির এই বিদ্যাপীঠ চলতি বছর শতবর্ষী প্রতিষ্ঠা হিসেবে গৌরব অর্জন করেছে।