👁 110 Views

তালোড়া পৌরসভার ৫ টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে তালোড়া পৌরসভার ৫ টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
 নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার  সেক্রেটারী ও বগুড়া জেলা সূরা সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ মতিউর রহমান।
 উপস্থিত সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া  উপজেলা সহ-সেক্রেটারী ও জেলা সূরা সদস্য মাওঃ ফরিদ উদ্দীন।
উপজেলা টিম সদস্য আশরাফ আলী। তালোড়া মেয়র পদপ্রার্থী আরিফুল হক। তালোড়া পৌরসভর আমীর আব্দুল হাই বাবু।  পৌর সেক্রেটারী  মকলেছুর রহমানসহ প্রমুখ।
ঘোষিত প্রার্থীরা হলেন—
🔹 ১ নং ওয়ার্ড: জনাব দেলোয়ার হোসেন।
🔹 ৩ নং ওয়ার্ড: জনাব আমিনুর রহমান।
🔹 ৪ নং ওয়ার্ড: জনাব রফিকুল ইসলাম।
🔹 ৫ নং ওয়ার্ড: জনাব আবুল হালিম।
🔹 ৭ নং ওয়ার্ড: জনাব শরিফুল মাস্টার।
ইতিমধ্যেই তালোড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজসেবক আরিফুল হক কে ঘোষণা
করা হয়েছে।
তালোড়া পৌরসভার বাঁকি ওয়ার্ডগুলোর প্রার্থী  ঘোষণার জন্য পারস্পরিক পরামর্শ ও আলোচনার ভিত্তিতে করা হবে।
সবার জন্য দোয়া ও শুভকামনা। মহান আল্লাহ আমাদের সকল ভালো উদ্যোগ কবুল করুন।