👁 298 Views

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড।।

আন্তর্জাতিক ডেক্সঃ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের পর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সংশ্লিষ্ট আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে রায় বহাল রাখা হয় এবং রাজকীয় আদেশের পর দণ্ড কার্যকর করা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদেরও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
সংগৃহীত