👁 153 Views

বগুড়ার কাহালুতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।।

বগুড়া জেলা প্রতিনিধিঃ

রপ্তানী মুখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ,
এই প্রতিপাদ্য কে সামনে রেখে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা সভা কক্ষে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রশিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু – নন্দীগ্রামের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

আরো উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অফিসার আঃ মালেক, সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরনবী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম,কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস,পরিবার পরিকল্পনা অফিসার ডা এনাম আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবিদুর রহমান, কাহালু থানা অফিসার ইনর্চাজ শফিকুল ইসলাম, কাহালু উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বি এন পির সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু, উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক আঃ করিম, পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আলী ভূঁইয়া সহ উপজেলার, বিভিন্ন খামারী ও সাংবাদিক বৃন্দ।