👁 221 Views

পলাশবাড়ীতে কালামকে নিয়ে এআই দিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদের ঝড়

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সম্ভাব্য বিএনপির একক মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ও ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন, গাইবান্ধা জেলা যুবদলের সহসভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সহসভাপতি আজাদুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও মোতাল্লেব সরকার বকুল, সহসভাপতি বাবলু ও মানিক, যুগ্ম সম্পাদক হানিফসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
প্রতিবাদকারীদের অভিযোগ, এআই প্রযুক্তি ও ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ব্যবহার করে আবুল কালাম আজাদকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
নেতারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস বা শেয়ার না করার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তারা।