👁 549 Views

পলাশবাড়ীতে ১৮ পিস ইয়াবাসহ তিন যুবকের ৩ মাসের কারাদণ্ড

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ১৮ পিস ইয়াবাসহ ৬ যুবককে আটক করলেও তিন যুবক সন্দোহ জনক থাকায় তাদের ছেড়ে দিয়ে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
আটককৃতদের মধ্যে নুনিয়াগাড়ী গ্রামের ফারুক (১৮) জামালপুর গ্রামের  সাগর সরকার (১৯)রয়েছেন ও গৃধারীপুর গ্রামের নয়ন (১৯)।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের নিউ চৌধুরী কমপ্লেক্স মার্কেটের ইসলামী ব্যাংক সংলগ্ন একটি ফাস্টফুড দোকানে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
পরে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটককৃতদের কাছ থেকে মোট ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *