👁 125 Views

মধুখালীতে পেট্রোল সংকট রাতে ৪ঘন্টা লাইনে দাড়িয়ে ২শ টাকার পেট্রোল পেলেন সাংবাদিক

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬৯খ্রি. রোববার : ফরিদপুরের মধুখালীতে উপজেলার সাধারণ ছোট যান চলাচল ও মোটরসাইকেলে সীমিত আকারে একদিন পর একদিন পেট্রোল দিলে ও শনিবার মধুখালীতে কোন পেট্রোল নেই। চাহিদা মেটানো যাচ্ছে না বলে সাধারণ যানবহন এর মালিকগনের দাবী। মধুখালী উপজেলা সদরে দুটি পেট্রোল পাম্প রয়েছে। তারা একদিন পর একদিন সন্ধা থেকে রাত ভর সীমিত আকরে ২শ টাকার পেট্রোল দিয়ে আসছিলেন। কিন্তু শনি বার নওপড়া মোড় মোহসিন মিয়ার পাম্পে এবং মধুখালী উপজেলা সংলগ্ন সদরে মোজাফ্ফর ফিলিং স্টেশনে কোন তেল পাওয় যাচ্ছে না। মটরসাইকেল চালকগণ বাইক নিয়ে মধুখালীএ দিক ওদিক ছুটাছুটি করছেন একটু তেলের জন্য কোন পাম্পেই তেল পাওয়া যাচ্ছে না। উপজেলা একজন সাংবাদিক জানান,শুক্রবার মোজাফ্ফর ফিলিং স্টেশনে রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত লাইনে দাড়িয়ে থেকে ৪ ঘন্টা পর মাত্র ২শ টাকার তেল নিতে পারি। মোজাফ্ফর ফিলিং স্টেশন কর্তপক্ষ জানান,খুলনা থেকে আমাদেরকে সীমিত হারে তেল সরবরাহ করা হচ্ছে একদিন পর একদিন পেট্রোল ২হাজার লিটার এবং ডিজেল ৬হাজার লিটার। আমরা শুক্রবার দিবাগত রাতে ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত সীমিতহারে তেল বিক্রি করি। তেল ফুরিয় গেছে তবে কিছু ডিজেল আছে। শনিবার দুপুরে সহকারি কমিশনার (ভুমি) প্রশাসনের গাড়ির জন্য রাখা তেল সাধারণের মাঝে বিক্রি করার অনুমতি দিলেতাও বেলা তিনটায় শেষ হয়। ডিজেল যতক্ষন থাকবে দিব। শনিবার আমরা তেল পাবো না। রোববার আমরা বিকালে তেল পেলে দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *