
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রাশেদুজ্জামান(৪২) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাপানিয়া এলাকা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
তিনি নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, ঘটনার রাতে বাসায় ফেরার সময় একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।