
শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় ১১ বছরের শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে। উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে মহিষা গ্রামের মোল্লাপাড়ার মৃত কোবরান আলী মোড়লের পুত্র মকছেদ আলী (৫৫) একই গ্রামের মাওলা বকসের শিশু কন্যা মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে গত মঙ্গলবার বিকেলে আনারুলের ঘেরের পূর্বপাশে নিয়ে ধর্ষণ করে। তার আর্তচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে তার পিতা শার্শা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আসামী মোকছেদ আলীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এদিকে মেডিকেল রিপোর্টের জন্য ঐ ছাত্রীকে যশোর মেডিকেল কলেজে পাঠিয়েছে। এব্যাপারে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।