👁 496 Views

আবু সাইদ চাঁদ এমপি কে আড়ানী পৌর বিএনপির সংবর্ধনা

বাঘা (রাজশাহী) প্রতি নিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির পক্ষ থেকে রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আড়ানী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি মোঃ তোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র মোঃ জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবুল, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

এছাড়া অনুষ্ঠানে আড়ানী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আফতাব উদ্দীন, সাবেক আহ্বায়ক শিক্ষক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক-১ মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক-২ জিয়াউল হক জিয়া, সাবেক সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সাজদার রহমান, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন এবং আড়ানী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব হোসেন মাস্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় আড়ানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন প্রাং,সদস্য আসাদুজ্জামান রাজা ও জয়নাল আবেদীন, বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার এবং আড়ানী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক খোকন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ বিল্টু, সাধারণ সম্পাদক, আড়ানী পৌর বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *