👁 209 Views

শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক

ইয়ানূর রহমান : শার্শার শফি উদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে মণিরামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। শনিবার গভীর রাতে মনিরামপুরের রাজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করেন। আটক শফি উদ্দীন শার্শা উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশের দাবি, শফি উদ্দীন শার্শা উপজেলা এলাকা থেকে এসে রাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠনটির প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শফি নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার পরিকল্পনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শফি উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *