👁 206 Views

যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরের  ভেজা গায়ে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে রহিম বিশ্বাস (২৫) নামে এক যুবক মারা গেছে। শনিবার রাতে কেশবপুরের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরেন রহিম। এরপর ভেজা গায়েই মোবাইল ফোন চার্জে দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম পাটোয়ারী জানান, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের করুণ মৃত্যু হয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *