
মোছাব্বর হাসান মুসা বগুড়া জেলা প্রতিনিধিঃ
চার টি (০৪) পৃথক অভিযানে বগুড়া সদর থানার চাঞ্চল্যকর আতিকুর হত্যা মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামীসহ ০৪ জন আসামী এবং সারিয়াকান্দি থানার চাঞ্চল্যকর মোসলেম উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় ০২জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলার সদর থানার মামলা নং-১০০/৬১৭, তারিখ-২৪/০৭/২০২৬খ্রিঃ,ধারা-১৪৩/৩৪১/৩০২ /৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর এজাহারের বর্ণনা মোতাবেক জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩/০৭/২০২৬ তারিখ অনুমান ০২,০০ ঘটিকার সময় আসামীগণ হাতে দেশীয় অস্ত্র , রাম দা, লোহার রড, চাপাতি, ধারালো চাকু, এসএস পাইপ ইত্যাদি নিয়ে বেআইনী জনতা দলবদ্ধ হয়ে বগুড়া সদর থানাধীন শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী সাখিনে বাদির ছেলে আতিকুর রহমান সাগর এর শুশুর মোঃ রবিউল ইসলাম বোবলা (সাবেক মেম্বার) এর বাড়ীর গলিতে ভিকটিম এর পথরোধ করে ০১নং আসামীর হুকুমে সকল আসামীগণ ভিকটিমকে এলোপাতাড়ীভাবে মারপিট করলে ভিকটিম প্রানের ভয়ে দৌড়াইয়া বগুড়া সদর থানাধীন শাখারিয়া ইউনিয়ন চালিতাবাড়ী সাখিনে জনৈক মোঃ জাহিদুল ইসলাম এর বাড়ীর ভিতরে আঙ্গিনায় গিয়া বাচাও বাচাও বলে চিৎকার করে তখন সকল আসামীগণ ধারালো রামদা ও চাকু দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী স্টেপ করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।
রক্তাক্ত হয়ে ভিকটিম মাটিতে পড়ে গেলে সকল আসামীগণ তাদের হাতে থাকা ধারালো চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে স্টেপ করিয়া শরীরের বিভিন্ন জায়গায় কাটা রক্তাক্ত গুরুত্বর জখম করে। আসামীদের হাতে থাকা ইলেকট্রিক শকড লাইট দ্বারা ভিকটিমের পিঠে কয়েকবার শক দিয়ে মৃত্যু ঘটানোয় চেষ্টা করে।
ভিকটিমের ডাক-চিৎকারে ভিকটিমের স্ত্রী মোছাঃ মার্জিয়া আক্তার (২৬), এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে আসামাত্রই আসামীগন ভয়ভীতি সহ হুমকি দিয়া দ্রুত ঘটনাস্থল হইতে ত্যাগ করে। তাৎক্ষনিক বাদী ও এলাকাবাসী ভিকটিম আতিকুর রহমান সাগরকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করিয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে বগুড়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।