👁 115 Views

আমাদের এবারের লড়াই গোলামির বিরুদ্ধে লড়াই —আসিফমাহমুদ সজীব  ভূঁইয়া।

মো: আব্দুল হাফিজ ফুলবাড়ী দিনাজপুর থেকে।  ২ ফেব্রুয়ারি দিনাজপুর ৫ আসনের১১ দলীয় জোটের পদযাত্রায় অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আশিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন এই আসনে একটি দল লুটপাটের জন্য ৪জন প্রার্থী দিয়েছেন। ৫ ই আগস্টের পর তারাদোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে লুটপাট  করেছে। আগামী ৫ বছর লুট পাটকে নিশ্চিত করতে চায়। অথচ জাতীয় নাগরিক পার্টি এই আসনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি বন্ধের জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একজন প্রার্থী দিয়েছি। এই আসনের জামাতের প্রার্থীসর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। সংগ্রামী বন্ধুগণ আমাদের এবারের লড়াই অত্যন্ত ঐতিহাসিক লড়াই। জুলাই গণঅভ্যুতনে ১৪০০ ভাই জীবন দিয়েছে।তারা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। তাই আমাদের সামনে ১২ই ফেব্রুয়ারি সুবর্ণ সুযোগ এসেছে। শাপলকলি মার্কায় একটি ভোট দিয়ে এই প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। যেন আপনাদের সন্তানদেরকে আর রক্ত দিতে না হয়। আমাদের  এই লড়াই গোলামের বিরুদ্ধে লড়াই, এই লড়াই ইনসাফের বিরুদ্ধে লড়াই। তাই পাঁচ আসনের সকলকে ঝাঁপিয়ে পড়ে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ডাক্তার আব্দুল আহাদ কে জিতিয়ে আনতে হবে। পদযাত্রা অনুষ্ঠান ওনার মধ্যে বক্তব্য রাখেন জাতি ওরা নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ন আহবায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক মো; তরিকুল ইসলাম, প্রধান বক্তা জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পার্বতীপুর, সভায় সভাপতিত্ব করেন ডা:মোঃ আব্দুল আহাদ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *