👁 105 Views

মধুখালী সরকারী জমি থেকে  অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ১৯ আগস্ট বুধবার  :

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী  সদর বাজার এলাকায় দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমিতে অবৈধ  স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।

১৯ আগস্ট ২০২৬খ্রি.বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।  এ সময় ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার মো. মুন্না হাওলাদার উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান চলাকালীন  উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমান ও মধুখালী থানা পুলিশ পরিদর্শক সুকদেব রায়।

অভিযানে সরকারি জমি দখলমুক্ত করে বাজার এলাকায় সাধারণ মানুষের  ও বিভিন্ন যানবাহন চলাচলের সুবিধা নিশ্চিত হলো। সংশ্লিষ্টদের মতে, সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতে আবার যেন কোন অবৈধ ভাবে দখল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *